এবার ফারাক্কার সব গেট
খুলে দিলো ভারত
ভারতের
বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি
গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেয়া হয়। এতে
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাশাপাশি বাংলাদেশেও নতুন করে বন্যার আশঙ্কা সৃষ্টি
হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর
রুটে আজ যেসব ট্রেন চলবে
বন্যা
পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর রুটে বন্ধ থাকা
বেশকিছু ট্রেন আজ থেকে পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ফেনী
এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত
আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
সমগ্র বাংলাদেশ একটা
পরিবারের মতো: ড. ইউনূস
অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশ একটা পরিবারের
মতো উল্লেখ করে বলেছেন,
যেখানে সরকারের দায়িত্ব হলো
প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেয়া।
ক্যাম্প ত্যাগ করে চাকরি
হারালেন ৯৬ আনসার
ক্যাম্প
ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা
হয়েছে।
রাতে
কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পালানোর সময় বিমানবন্দরে
আটক আওয়ামী লীগের ২ নেতা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে
আটক করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার
দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল রেড
ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ক্যাম্প ত্যাগ করে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার
অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট ৯৬ জনকে
বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাতে কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট
রাশেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা
সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয়
ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ
করা হয়েছে। এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে।
রাশেদুজ্জামান বলেন, কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ
করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছে।
তিনি বলেন , আনসার একটি শৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ
না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা
চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে
সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ, অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ
যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করছি। তাই আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে।
