ফারাক্কা বাঁধের ১০৯টি গেট
খুলেছে ভারত
ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর
অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের
১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে।
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
আমরা আশা করেছিলাম প্রধান
উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন: মির্জা ফখরুল
দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল বলে সন্তোষ প্রকাশ করেছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন,
‘আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ (রূপরেখা) দেবেন।
আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ ওনার বক্তব্যের মধ্যে পাইনি। ধোঁয়াশা এখনো
পরিষ্কার হয়নি।’
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ধৈর্য ধরুন, তাদেরকে
গুছিয়ে নেওয়ার সুযোগ দিন: জামায়াতের আমির
অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার
সুযোগ দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর
রহমান। তিনি বলেছেন, তারা (অন্তর্বর্তী
সরকার) ছাত্র-জনতার অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছে। তাদের কাজ করার সুযোগ দিন।
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
জামায়াত নিষিদ্ধের আদেশ
মঙ্গলবার প্রত্যাহার হতে পারে: আইনজীবী শিশির মনির
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
জাসদ সভাপতি হাসানুল হক ইনু
গ্রেপ্তার
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)
সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা
এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে