সর্বশেষ

3/recent/ticker-posts

Header Ads Widget

স্বাগত জানিয়ে হলো মঙ্গল শোভাযাত্রা

 বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। প্রতিবারের মতো এবারও বাংলা নববর্ষ বরণের সবচেয়ে আকর্ষনীয় অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।অসাম্প্রদায়িক চেতনার বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ

শোভাযাত্রায় মানুষের হাতে হাতে স্থান পেয়েছে নীল গাই, বাঘ,মা-শিশু,ময়ূর,হাতি, ভেড়া, মাছ ও পেঁচার শৈল্পিক কাঠামো ও রাজা-রানির মুখোশ।শোভাযাত্রায় কুসংস্কারের অন্ধকার দূরীভূত করে সবাইকে নিয়ে আলোর দিকে যাত্রার প্রত্যয় ব্যক্ত করা হয়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘আমরা তো তিমিরবিনাশী’। 


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার আগে থেকেই তরুণদের শুভযাত্রা ছিল চোখে পড়ার মত ভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। এবারের শোভাযাত্রার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এবার কুসংস্কার, হিংসা, হানাহানি ও যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। এবারের শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার।