
এমএসসি এরিজ’ নামে ওই জাহাজ লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর বলে এপি জানিয়েছে। ইরান তাই জাহাজ ও এর মালিকের সঙ্গে ইসরায়েলের যোগসূত্র খুঁজে দেখতে চাইছে। গত শনিবার ইরান ওই জাহাজ আটক করে। পরদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এবারে পশ্চিম এশিয়ায় তৈরি এই নতুন জটিলতা ভারতকে খুবই উদ্বেগের মধ্যে রেখেছে,ইসরায়েল ও ইরান ও দুই দেশই ভারতের মিত্র। সাম্প্রতিক এই সংঘাতে তাই দুই দেশের মধ্যে কোনো একটিকে পছন্দ করা ভারতের পক্ষে সম্ভবপর নয়। আবার এই সংঘাত দীর্ঘদিন চললে অথবা যুদ্ধের রূপ নিলে ভারতের পক্ষে তা নানা কারণে ক্ষতিকর। সেই কারণে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত রোববার রাতে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।
গত রোববার রাতে প্রথম ফোনটি করেন আমির আবদুল্লাহিয়ানকে। আটক জাহাজের ভারতীয় নাবিকদের মুক্তিদানের অনুরোধ করেন।
ওই ফোনের পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসে সোমবার সকালে। সূত্র অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন, তাঁরা চান ভারত জাতিসংঘে গাজা যুদ্ধ বন্ধের পক্ষে সক্রিয় ভূমিকা নিক।এস জয়শঙ্কর এরপর ফোন করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজকে। তাঁর সঙ্গে আলোচনাতেও তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই ফোনালাপের কথাও তিনি ‘এক্স’ মারফত জানিয়েছেন।